সর্বশেষঃ

দক্ষিণ দিঘলদী ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চাইলেন ডাঃ তাসলিমা আহমেদ মুন্নী

আসন্ন ৫ই জানুয়ারী ২০২২ ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন। এ নির্বাচনে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নৌকা প্রতীকের পক্ষে জনগণের দোয়া ও সমর্থন এবং ভোট চাইলেন আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়’র এক মাত্র মেয়ে ডাঃ তাসলিমা আহমেদ মুন্নী। এ সময় তিনি বলেন, বিগত দিনে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দুই বার আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন ইফতারুল হাসান স্বপন। তিনি এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পেরেছেন বলে জননেতা তোফায়েল আহমেদ এর আশির্বাদে ইফতারুল হাসান স্বপন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুনরায় তৃতীয় বারের মতো দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মনোনয়ন প্রদান করেন। চেয়ারম্যান হয়ে ইফতারুল হাসান স্বপন সদা সর্বদা আপনাদের পাশে ছিলেন, আবারও থাকবেন।
দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আপনাদের জনতাকে সাথে নিয়ে রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। এবার দলমত নির্বিশেষে নৌকার বিজয় করলে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বৃহৎ সমস্যাগুলো থেকে বাঁচতে জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের হাতকে শক্তিশালী করে আধুনিক দক্ষিণ দিঘলদী গড়ার সুযোগ দিবেন বলে আশা করছি। তিনি আরো বলেন, আমার স্নেহভাজন ভাই ইফতারুল হাসান স্বপন-কে নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ হবে ইনশাল্লাহ। সোমবার (৩ জানুয়ারী ) দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজার এবং বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু বলেন, দক্ষিণ জয়নগর ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু জেলা পরিষদের সদস্য খাইরুল হাসান খোকন, কামরুল হাসান মিলন আপনাদের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের উন্নয়ন তথা আপনারা জনতার শান্তির লক্ষ্যে নৌকার বিকল্প নেই। তাই আসন্ন ইউপি নির্বাচনে ইতিপূর্বের ন্যায় এবারও আপনারা ইফতারুল হাসান স্বপনকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আশাকরি এবার আপনাদের শন্তান ইফতারুল হাসান স্বপন আপনাদের বঙ্গবন্ধুর নৌকা প্রতিকে বিপুল ভোটে জয়লাভ করতে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, আমি আমাদের দলীয় নেতাদের নির্দেশনায় নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আমার বিশ্বাস এবারও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নৌকা প্রতীকের জয় হবে ইনশাল্লাহ।
চেয়ারম্যান প্রার্থী ইফতারুল হাসান স্বপন বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে নৌকা প্রতিকে আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এর সহায়তায় এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো।
পাশাপাশি ইউনিয়নকে প্রতিটা সমস্যা থেকে রক্ষা করবো সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতাসহ নৌকা প্রতীকের জয় কামনা করি। এছাড়া নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের মিয়া, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম খোকন, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ ইউনিয়নের নেতা-কর্মী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।