ভোলায় সিনিয়র সিটিজেন কর্ণার এর উদ্বোধন

ভোলায় সিনিয়র সিটিজেন কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১লা জানুয়ারী) জেলা পরিষদের হলরুমে এ কর্ণারের উদ্বোধন করা হয়। ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সমাজ সেবক ও ভোলা ডায়াবেটিক সাহপাতালে সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সাবেক সিভিল সার্জন আব্দুল মালেক, সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, পিপি এডভোকেট আশ্রাফ হোসেন লাভু, দৈনিক আজকের ভোলা’র সম্পাদক শওকাত হোসেন, হোসনে আরা বেগম চিনু, নুরুল ইসলামসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ বনি আমিন।
