বাংলাবাজার দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ

ভোলার লালমোহন উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে নতুন বই বিরতণ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও বই বিতরণ করেন মাদ্রাসার সুপার মাওঃ মতিউল ইসলাম। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপার মোঃ ছালেহ উদ্দিন, শিক্ষক মাও: আসাদুল্যাহ, মোঃ আব্দুল মান্নান লিটন, মোঃ মাহবুবুর রহমান, আল এমরান, হেলাল উদ্দিন, তানিয়া বেগম, মোঃ জাহিদুল ইসলাম, মাও: আবু তাহের, মোঃ রাসেল প্রমূখ।

নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ লক্ষ করা গেছে। নতুন বই হতে পেয়ে শিক্ষার্থী জেরিন, সুমা, সুইটি, ফারজানা, সুফিয়ান ও নয়ন বলেন আমাদের খুব আনন্দ লাগতাছে। বছরের প্রথম দিনে নতুন বই আমরা পেয়েছি। এখন আমরা নিয়মিত ক্লাসে নতুন বই নিয়ে ক্লাসে আসব।
