খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
দক্ষিণ দিঘলদী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের উপর হামলার অভিযোগ

ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম এর সমর্থক মোঃ ফিরোজ (৩৮) এর উপর অপর প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী হুমায়ুন কবির রিয়াদ এর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ১১ টার দিকে দক্ষিণ দিঘলদী ৯ নং ওয়ার্ড এর কোরালীয়া এলাকার দালাল বাড়ি সংলগ্ন রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ফিরোজ জানান, তিনি পেশায় একজন কৃষক। চরের জমিতে কৃষিকাজ করেন। ঘটনার দিন তিনি সারাদিন চরের জমিতে ধান কাটায় ব্যস্ত ছিলেন। রাতে ভাত খাওয়ার জন্য ধানের খলা থেকে বাড়ি ফিরার পথে ৯ নং ওয়ার্ডের ফুটবল মার্কার মেম্বার প্রার্থী হুমায়ুন কবির রিয়াদসহ আরও ১০ থেকে ১২ জন লোক তার পথ রোধ করে বলেন তোর কাছে দুই লক্ষ টাকা আছে তুই মোরগ মার্কার পক্ষে ভোট কিনিস আমার কাছে তথ্য আছে বিষয়টি অস্বীকার করলে হুমায়ুন কবির রিয়াদসহ অন্যান্যরা হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এসময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তাকে ফেলে চলে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নির্বাচনে সরাসরি কোনো পক্ষের হয়ে কাজ না করলেও মোরগ মার্কার সমর্থন করেন করেন বলেও জানান ভুক্তভোগী ফিরোজ। অভিযুক্ত হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করলে তিনি এ হামলার কথা এড়িয়ে যান।
