ভোলায় ‘কমিউনিটি এইড এন্ড সাপোর্ট’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ভোলায় এসএসসি ব্যাচ- ১৯৯৮ এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কমিউনিটি এইড এন্ড সাপোর্ট’ এভারগ্রীন-৯৮ এর এর উদ্যোগে হাফিজিয়া মাদরাসায় পড়ুয়া এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় খেয়াঘাট সড়ক সার্কিট হাউজ সংলগ্ন পৌর মধ্য চরনোয়াবাদ ৪ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন হাফিজিয়া মাদরাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমিউনিটি এইড এন্ড সাপোর্ট’ এর সভাপতি মোঃ আরিফুর রহমান এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাবির হাসনাঈন ডিকেন, বাংলাদেশ বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ ফয়েজ আহমেদ, পশ্চিম ইলিশা নূরানী ও হাফিজিয়া মাদরাসার মোহ তমামি হযরত মাওলানা মোঃ শরীফুল ইসলাম।

এসময় বক্তারা কমিউনিটি এইড এন্ড সাপোর্ট’ সংগঠনের কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করে বলেন এধরণের কার্যক্রম একটি সমাজকে পরিবর্তন করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। যেকোনো সামাজিক ও সেচ্ছাসেবী কাজ কোনো একক ব্যক্তি অথবা শুধুমাত্র সরকারি ভাবে সম্পূর্ণ সাফল্যমন্ডীত করা সম্ভব নয়। সরকারের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সেচ্ছাসেবী সংগঠন, এনজিও সংস্থা এগিয়ে আসলে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষগুলোর অসহায়ত্ব অনেকাংশেই লাঘব করা সম্ভব।
পরে প্রধান অতিথি ভোলা সদর উপজেলার ৫ টি হাফিজিয়া মাদরাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এসময় কমিউনিটি এইড এন্ড সাপোর্ট’ এর অর্থ সম্পাদক মোঃ নুরে আলম, প্রধান একাউন্টেন্ট নাছির উদ্দীন সোহেল, পরিচালক বিল্লাল হোসেন, উপদেষ্টা মোঃ আবু নাঈম, নাজিম উদ্দীন, অমিতাভ রাজন, মোঃ শাওনসহ সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
