বোরহানউদ্দিনে আগুনে পুড়ে ৩টি পরিবার সর্বশান্ত, ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দিদার মাঝির ঘাট সংলগ্নে একটি বাড়িতে আগুন লেগে তিনটি পরিবার সর্বশান্ত হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার রাত ১ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ৪ নং ওয়ার্ডে কারেন্টের শর্ট শার্কিটের আগুনে বাক প্রতিবন্ধী বুবি (৫০) স্বামী মৃত মুজাহার, নুরইসলাম (৫৫) , মাফি বেগম(৪৫)তিনটি বাড়ি পুড়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমনটাই দাবী করেন ভুক্তভোগীরা।
খবর পেয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন পারভেজ হাওলাদার লোকজন নিয়ে ছুটে যান আগুন নিভানোর জন্য এলাকার স্হানীয় লোকজনও এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে মেম্বার পদপ্রার্থী ইকবাল হোসেন পারভেজ হাওলাদার আগুন নিয়ন্ত্রণ না করতে পেরে ফায়ার সার্ভিসের অফিসে ফোন করে। ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনার চেস্টা করেও আগুনের কবল থেকে রক্ষা করতে পারলোনা অসহায় তিনটি পরিবারকে।
ক্ষয়ক্ষতির পরিমাণ –
বাক প্রতিবন্ধী বুবি বেগমের নগদ অর্থ ৪০ হাজার টাকা ১ টি ফ্রিজ, খাট, আলমারি ও হাস মুরগী সহ প্রায় ৪ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়। নুরইসলামের বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ১ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়। এবং মাফি বেগমের প্রায় ১ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়।
আগুন লাগার কথা শুনে নৌকা প্রতীক চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব কামরুল আহসান চৌধুরী রাত ৩ টা বাজে ছুটে আসেন ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারের প্রত্যককে নগদ ৫০০০ হাজার টাকা ও ২ বান করে টিন দিবে বলেন।
অপরদিকে টবগী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন হাওলাদার ( অটোরিকশা প্রতীক (মার্কা) সকালে ঘটনাস্থলে এসে ৩টি পরিবারের প্রত্যেককে ২০০০ হাজার টাকা ও ১০দিনের খাবার দেন।
জসিম উদ্দিন হাওলাদার জানান- আমি চেয়ারম্যান হই বা না হই ৫দিনের মধ্যে আপনাদের বসত ঘর নতুন করে তৈরি করে দিবো। এছাড়াও আরোও খাবারের প্রয়োজন হলে কোন সংকোচ না করে আমাকে জানাবেন।
আজ সকালে বোরহানউদ্দিন থানার প্রশাসন ঘটনাস্থলে এসে দেখে যান এবং তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন।
