লালমোহনে দ্বীপবন্ধু ঐক্য পরিষদের শীতবস্ত্র বিতরণ

‘সকলের তরে, সকলে আমরা; প্রত্যেকে আমরা পরের তরে’। এ লক্ষ্যকে সামনে রেখে দ্বীপবন্ধু ঐক্য পরিষদ, ৭ নং ওয়ার্ড, লালমোহন ইউনিয়ন, ভোলার উদ্যোগে দ্বীপবন্ধু আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন মাননীয় সংসদ সদস্য ভোলা-৩ এর সৌজন্যে দুই শতাধিক অসহায় পরিবার এবং মুসলিমীয়া আজিজিয়া কওমি মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন ফাউন্ডেশন ঢাকা’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ হাসান, ইউপি সদস্য আল মামুন, লালমোহন ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, ওয়ার্ড সভাপতি বজলুল রহমান, মো. লোকমান হোসেন এবং উপজেলা যুবলীগ সদস্য মো. নুরে আলম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।