রাজাপুরে ভোটের মাঠে জনগণের ভালোবাসার মিঠু

ভোলা সদর উপজেলার ইউপি নির্বাচনে রাজাপুরের আপামর জনগণের মনোনিত প্রার্থী বীর মুক্তি যোদ্ধার সন্তান রেজাউল হক মিঠু চৌধুরি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তার পিতা ও বড় ভাই হাড়িয়ে রাজাপুরের মানুষের পাশে ছিলেন, করোনা মহামারিসহ সকল দুর্যোগে সাধারণ মানুষের কাছে থেকে সহযোগীতা করেছেন । জেলে, দিনমজুর, রিকশাচালকসহ সকল শ্রেণির মানুষকে সমান চোখে দেখেছেন। তাই আজও জনগণের পাশে থেকে জনসেবা করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন। জনগণের মনোনীত প্রার্থী তার পক্ষের মার্কার ভোট চাইতে মাঠে নেমেছে। রাজাপুরের জনগণের ভালোবাসাই তার মূল শক্তি । শনিবার ৫নং ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন মিঠু চৌধুরির সমর্থকবৃন্দ।
তারা বলেন, রাজাপুরের পবিত্র মাটিতে কোন সন্ত্রাসীর স্থান নেই, আমাদের নেতা বিজয়ী হলে রাজাপুরকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবেন বলে আমরা বিশ্বাস করি ।

তারা আরো বলেন, সরকারের উন্নয়নের ধারা তরাহ্নিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মানুষের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সমাজে বিশৃঙ্খলা মিঠু তথা তার পিতামহের কখনো কাম্য ছিলোনা এখনো নেই, বিগতদিনে তার শাসনামলে রাজাপুর বাসী সমাজের বিশৃঙ্খলা মুক্ত ছিলো, আমারা আমাদের পরিবার পরিজন নিয়ে ভালোভাবে দিনাতিপাত করেছি এমনটাই প্রকাশ করেন জনগণের মনোনীত এই প্রার্থীর কর্মী সমর্থকরা। তারা বলেন রাজাপুরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান মিঠু, রাজাপুর বাসীর ভালেবাসাই মিঠুর জয়লাভের শক্তি। সাধারণ ভোটারা পাশেথেকে আগামী ৫ জানুয়ারী শান্তিপুর্ন অবাধ সুস্থ নির্বাচনে আল্লাহ সহায় থাকলে জনগণের মনোনীত রেজাউল হক মিঠুর বিজয় নিশ্চিত ইনশাল্লাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।