মুজিব শতবর্ষ উপলক্ষে

বাংলাদেশ পুলিশ কর্তৃক দৌলতখান থানায় হতদরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পুলিশের আর্থিক সহায়তায় এবং দৌলতখান থানা পুলিশের আয়োজনে দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিদারউল্লাহ গ্রামে শনিবার (১৮ ডিসেম্বর) হতদরিদ্র তাজনুর বেগম (৪৮) কে আশ্রয়ের ঠিকানা হিসাবে বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর হতদরিদ্রদের আশ্রায়ন প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। ২ শতাংশের ঘড়টিতে দুইটি কক্ষ, একটি বারান্দা, বাথরুম সহ সুপেয় পানির সুবিধা সম্বলিত বসবাসের জন্য বাড়ি নির্মাণের যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ পুলিশ। ইতিপূর্বে ভূমিহীন গৃহহীন তাজনুর বেগম অন্যের বাড়িতে বসবাস করত।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের আর্থিক সহায়তায় প্রতিটি থানায় হতদরিদ্রদের মাঝে একটি করে গৃহ নির্মাণ করা হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনজুর আলম খান, দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলার রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।