দৌলতখানে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার

ভোলার দৌলতখানে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সফি উল্লাহর ঘর থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগ। ।

ওই বাড়ির লোকজন বলেন,  বিষধর সাপটি সফিউল্লাহর রান্নাঘরে দেখে তারা প্রথমে অনেক ভয় পান । এ সময় কয়েকজন মিলে সাপটি একটি পাত্রে ভরে ফেলেন। রাসেল ভাইপার সাপের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই বাড়িতে দেখতে মানুষ ভিড় জমায়। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা এসে উদ্ধার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদার বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।