বিজয় দিবস উপলক্ষে ভোলায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

“মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” স্লোগানকে সামনে রেখে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভোলায় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘বিয়ে বাজার’ এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ভোলা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯ টায় সদর রোডস্থ চৌধুরী প্লাজার সামনে শহরের বিভিন্ন মার্কেটের নাইট গার্ড ও পথচারী বিভিন্ন দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিয়ে বাজারের সত্ত্বাধিকারী, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর উপদেষ্টা ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি ইয়াছিনুল ঈমন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর জেলা সভাপতি এসএম সবুজ, আলো সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এইচএম তিশান, কার্যনির্বাহী সদস্য মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
