সর্বশেষঃ

দেউলা ইউপি নির্বাচন

নৌকার পক্ষে ভোট চাইলেন বোরহানউদ্দিনের পৌর মেয়র রফিকুল ইসলাম

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকা প্রতিক মো. শাহাজাদা তালুকদারের পক্ষে ওই ইউনিয়নে গিয়ে ঘরে ঘরে ভোট চাইলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল হতে ওই ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করেন। ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাও ঘরে ঘরে ভোট চান।
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বিভিন্ন বাড়িতে গেলে পুরুষ ও মহিলা ভোটারা ঘর থেকে হয়ে তাঁকে স্বাগত জানান। ওই সময় তিনি উন্নয়ন ও এলাকার শান্তির জন্য নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এ সময় সাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা, নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাদা তালুকদার, সহ-সভাপতি শহিদুল্যাহ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।