মহান বিজয় দিবস উপলক্ষে
ভোলায় সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, ভোলা ইসলামিক ফাউন্ডেশনের ফিলড অফিসার মোঃ মাসুম বিল্লাহ, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ মীর বেলায়েত হোসেন, ইমাম সমিতির সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলনসহ ভোলার শতাধিক জামে মসজিদের খতিব ও ইমামগণ।
প্রধান অতিথি বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে ধর্মীয় সম্প্রীতির বন্ধন ও সচেতনতামূলকভাবে ইমামগণের অগ্রণী ভূমিকা পালন করবেন। এছাড়া জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমেও সকলে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
