ভোলায় মেম্বার প্রার্থীর উপর হামলা, আহত-৪

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রর্থী মোঃ মিলন হোসেন নিরব এর ওপর হামলার ঘটনায় ৪ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা সবাই ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
মেম্বার প্রার্থী মিলন হোসেন নিরব বলেন, আগামী ৫ ই জানুয়ারি উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে আমি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচন করছি। ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে আমি আমার সমর্থিত লোকজন নিয়ে ৬ নং ওয়ার্ডের মাছ কাজী এলাকায় মতবিনিময় করছিলাম। তখন হঠাৎ করে ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও মেম্বার প্রার্থী মালেক বেপারীর নেতৃত্বে ২০ থেকে ২৬ জন লোক সেখানে উপস্থিত হয়। তখন মালেক ব্যাপারী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, তোকে চেয়্যারম্যান সাব নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছে, তুই এখানে কিসের মত বিনিময় করছিস ? এ কথা বলে মালেক বেপারী নেতৃত্বে জুয়েল, সোহেল রাকিব, নাগর, ফরিদ, নুরুল ইসলাম, কামাল, জাকির, ফিরোজ, সাত্তার, আকবর, তানজিল, জামাল, ইউনুস, ফয়সালসহ আরো ২০-২৫ জন লোক লাঠি সোটা ও রাম-দা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে আকবর নামে এক হামলাকারী আমার ভাগিনা নাইমকে তার পিঠে দা দিয়ে কোপ দেয়। দা দিয়ে কোপ দেয়ার কারণে নাইমের পিঠে ৪ টি সেলাই লেগেছে। এ হামলার ঘটনায় নাঈম (২৫), খায়রুল ইসলাম (৩০) ও নুরুল ইসলাম (৬৫)সহ আমি নিজে আহত হই। মেম্বার প্রার্থী নিরব আরো বলেন, আমি অভিযুক্তদের নামে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ হামলার ব্যাপারে জানতে চাইলে মেম্বার প্রার্থী মালেক হামলার অভিযোগ অসত্য বলে দাবি করেন। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।