ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবীতে মানববন্ধন

‘ভোলার গ্যাস ভোলা চাই, ঘরে ঘরে গ্যাস চাই’ স্লোগান নিয়ে জেলা এসএসসি-৯৮ ও এইচএসসি-২০০০ ব্যাচের সংগঠন এর আয়াজনে সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা এসএসসি-৯৮ ও এইচএসসি-২০০০ ব্যাচ বন্ধুদের আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে ভোলার গ্যাস ফিল্ড থেকে উত্তোলিত গ্যাস নতুন সংযোগের মাধ্যমে প্রদান এবং আটকে থাকা গ্যাস সংযোগ পাইপ লাইনের কাজ তরান্বিত করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
অমিতাভ রাজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য মোঃ বাহাউদ্দিন, ইমারত নির্মাণ শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম, ৯৮ ব্যাচ এর সংগঠক মো: আক্তার হোসেন, মানবাধিকার কর্মী ও ৯৮ ব্যাচ এর সংগঠক মো: হোসেন, সাংবাদিক মেজবাহ শিপু, কবি ও মানবাধিকার কর্মী মো: বেলাল হোসেন, ৯৮ ব্যাচ এর সংগঠক ও কমিউনিটি এইচ এর পরিচালক আরিফ হোসেন প্রমূখ। মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ থেকে পাশ করা ৯৮ সালে এসএসসি ও ২০০০ সালে এইচএসসি ছাত্রদের সংগঠন ভোলা জেলার সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।
