জনগণের উন্নয়নমূলক কাজ করাই আমার লক্ষ্য : লিয়াকত হোসেন মনসুর

ভোলা সদর উপজেলায় ১২নং উত্তর দিঘলদী ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর। তিনি একান্ত সাক্ষাৎকারে এই প্রতিবেদককে জানান, জনগণের উন্নয়নমূলক কাজ করাই আমার একান্ত লক্ষ্য। নৌকা প্রতীক পেয়েও থেমে নাই তার প্রচার প্রচারণা। তিনি বলেন, সাবেক সফল শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহম্মেদ এর সহযোগিতায় দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কা পেয়েছি বলেই জনগণ তথা নেতা-কর্মীদের থেকে বিছিন্ন থাকবো না। জনগণের উন্নয়নের জন্য নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটারদের কাছে ভোট চাইবো। দেশের মানুষের জন্য কাজ করেছি। রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, বাজারের উন্নয়নের জন্য কাজ করেছি। ইনশাআল্লাহ আগামী ৫ জানুয়ারী ভোটের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকার জয় হবে।
তিনি আরো বলেন, আমরা মানুষের জন্য কাজ করে যাবো। আমার বাবা মরহুম সুলতান আহম্মেদ শুনামের সহিত ১/১/১৯৪৪ থেকে ২৮/২/১৯৬৬ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। মানুষের মন জয় করেই চেয়ারম্যান হয়েছিল। আমিও দলের ক্ষমতায় নয়; জনগণের ভোটেই নির্বাচিত হতে চাই।
উল্লেখ্য, বর্তমানে উওর দিঘলদী ইউনিয়নে ৪ জন প্রার্থীর নমিনেশন বহাল রয়েছে। এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর, সতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম হাওলাদার, ফারজানা বেগম এবং চরমোনাই সমর্থিত প্রার্থী মাওলানা আবদুর রহিম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।