সেই নারী চান আসামিরা যেন জামিন না পায়

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামীর সবাইকে ১০ বছরের কারাদন্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক নারীকে (৩৭) ‘বিবস্ত্র করে’ নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা জজ) জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি জানান, নির্যাতনের শিকার সেই নারী চান, এই আসামিদের কেউ যেন জামিন না পান।
এর আগে গত ২ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত জোর করে ওই নারীর ঘরে ঢোকেন। তারা ঘরে থাকা নারী ও তার স্বামীকে মারধর, নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা এবং পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। এর ৩২ দিন পর অভিযুক্ত ব্যক্তিরা ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০২০ সালের ৪ অক্টোবর দেলোয়ার বাহিনীর নয়জন সদস্যের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় মামলা করেন।
ঘটনার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি তদন্তে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে এতে জড়িত থাকার প্রমাণ পায়, যাদের মধ্যে এজাহারভুক্ত আসামি ৮ জন, আর এজাহারবর্হিভূত আসামি ৬।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ এই মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় মোয়াজ্জেম হোসেন নামে এক আসামিকে।
সরকারপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মামুনুর রশিদ লাভলু বলেন, ‘আমরা ৩০ কার্য দিবসের মধ্যে ৪০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে ঘটনা প্রমাণ করতে পেরেছি। আদালত যে রায় দিয়েছে তাতে আমার খুশি।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল বলেন, ‘এই রায়ে প্রত্যেক আসামিকে একই সাজা দেওয়ায় দেওয়া হয়েছে।এই রায়ে আসামিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতের আশ্রয় নিব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।