ভোলায় ঘূর্ণিঝড় জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে বিভিন্ন বীজ ও উপকরণ বিতরণ

ভোলায় সম্প্রতি ঘূর্র্ণিঝড় জাওয়াদের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) ভোলা সদর ও দৌলতখান উপজেলার ৩৫ জন কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এ বীজ ও উপকরনগুলো বিতরণ করেন। বীজের মধ্যে রয়েছে, ধান, গম, ভুট্রা, রশুন, পিয়াজ, সরিশা, কালোজিরা, জৈবসার, রাসয়নিক ও বিভিন্ন প্রকার জৈব বালাইনাশক। এ ছাড়াও শবজি চাষের জন্য বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।