সৎ রাজনীতিবিদ হিসেবে হোসেন সহিদ সোহরাওয়ার্দী সবার কাছে জনপ্রিয় ব্যক্তি

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সফল ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ইলিশা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী।

জনতার কাছে চিরঞ্জীব, চিরস্মরণীয় ও জননন্দিত জননেতা জনসেবক, ভোলা-১ আসনের মননীয় সংসদ সদস্য তোফায়েল আহাম্মেদ এমপি মহদয়ের রাজনৈতিক একনিষ্ঠ কর্মি।
একজন আদর্শ রাজনীতির প্রতিকৃতি, মানুষের ও দেশের জন্য হোসেন সহিদ সোহরাওয়ার্দী রাজনীতি করে যাচ্ছেন।

তিনি আজ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে বিসর্জন দেননি। তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিবীদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ইলিশা ইউনিয়নের উন্নয়ন ঐতিহ্যের স্বপ্নপুরুষ।
বর্তমান ভোলা -১ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এর আদর্শকে বুকে আগলে রাখে রাজনীতি করে যাচ্ছেন। যার জীবনে পদ পদবী কিংবা ক্ষমতার লোভ ছিলনা। কিন্তু তাঁর পদ পদবী ও ক্ষমতা ইলিশার মানুষের কল্যাণের জন্য সবসময় ব্যয় করেছেন।

একজন সৎ, পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে হোসেন সহবদ সোহরাওয়ার্দী এ প্রজন্মের অহংকার হয়ে স্মরণীয় হয়ে আছেন ইলিশা ইউনিয়ন বাসির কাছে। যার জীবন অত্যন্ত সাদাসিধে, তিনি এ যুগের একজন শ্রেষ্ঠ রাজনৈতিক হিসেবে সমুজ্জ্বল হয়ে আছেন প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। তিনি রাজনীতি ছাড়া সামাজিক উন্নয়ন মুলক নানা সংগঠনের সাথে জড়িত আছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে মনোনয়ন দাখিলের প্রারম্ভিক দোয়া অনুষ্ঠানে এক বিশেষ বক্তব্যে তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এদেশ সত্যিকার বাংলায় পরিণত হলে আমি আনন্দিত হব। আমার জীবন জুড়েই ছিল ২নং ইলিশা বাসীর প্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ চর্চা করা। চাই আমার নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের আদর্শকে বুকে আগলে রাখে রাজনীতি করতে, সদয় চলতে চাই, আমি আপনাদের সন্তান আমি সর্বক্ষন আপনাদের মাঝেই থাকি, আপনাদের ভালোবাসাই আমার একমাত্র পথ ও পাথেয়। আমি একটি কথাই বলবো আগামী ৫ই জানুয়ারী ২০২২ তারিখ নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আধুনিক ইলিশা গড়ার সুযোগ দিলে আমি আপনাদের সাথে নিয়ে একটি আধুনিক ইলিশা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমি নির্বাচিত হয়ে আগামী প্রজন্মকে দেশপ্রেমিক ও আদর্শিক মানুষ হওয়ার আহ্বান জানাই। আমি আমার নির্বাচনী এলাকা ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামীলীগের প্রতীক নৌকা বিজয়ী করার আহবান রইলো সকলের প্রতি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।