লালমোহন প্র্রেসক্লাব সদস্য রিমনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া

লালমোহন প্রেসক্লাবের সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার মাগরিববাদ প্রেসক্লাব কার্যালয়ে শোকসভা ও দোয়া মোনাজাতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় মরহুমার স্মৃতিচারণ করে এমপি শাওন বলেন, তিনি একজন মহিয়সী ও পরহেজগার নারী ছিলেন। একজন ভাইস চেয়ারম্যানের মা হয়েও তার মধ্যে কোন অহংকার ছিল না, তিনি সবসময় সাধাসিদে জীবন যাবনে অভ্যস্ত ছিলেন। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতবাসী করুন।
প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, মরহুমার বড় ছেলে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাহামুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, ভাইস প্রিন্সিপাল সাংবাদিক মিজানুর রহমান লিপু, সাংবাদিক এনামুল হক রিংকু প্রমূখ। শোকসভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা আজীম উদ্দিন খান। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
