লালমোহনে সোহান নামে শিক্ষার্থী নিখোঁজ, থানায় ডায়েরী করলেন দাদা

ভোলার লালমোহনে মোঃ শহিদুল ইসলাম সোহান (১০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজা-খুঁজির পর না পেয়ে তার দাদা অজিউল্যাহ মিয়া লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানা যায়, গত ৩ ডিসেম্বর দুপুর ২টায় দাদার জন্য মুদি দোকানে ভাত নিয়ে আসে সোহান। ভাত দোকানে দিয়ে বাড়ী ফেরার পথে সে নিখোঁজ হয়। এরপর অনেক খোজাখুঁজির পর তাকে না পেয়ে লালমোহন থানায় ৭ ডিসেম্বর সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নং-৩০৯। মোঃ শহিদুল ইসলাম সোহান উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামের মোঃ সোহাগের ছেলে।
শহিদুল ইসলাম সোহানের দাদা অজিউল্যাহ জানায়, সোহান চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই দিন তার পরনে ছিল ছাই কালারের হাফ প্যান্ট ও হাফ হাতার চেক শার্ট, গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার এবং চোখের মনি কালো। সে ভোলার আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন সহৃদয় ব্যক্তি মোঃ শহিদুল ইসলাম সোহানের খোঁজ পেলে ০১৭৪০৭৩৮৩০৪ নাম্বারে যোগাযোগ করার জন অনুরোধ করা হলো।
