ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

‘আসুন শান্তি স্পর্শ করি, মানবিক মানুষের সমাজ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন ভোলা জেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভোলা জেলা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক শিমুল চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেন স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সহ-প্রধান স্বেচ্ছাসেবক জালাল আকবরী শিবলী, অমিতাভ রাজন, সাংবাদিক জুন্নু রায়হান, কামরুল ইসলাম, আক্তারুল ইসলাম আকাশ, অচিন্ত মজুমদারসহ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।