ইলিশা ইউপি’র ঐতিহ্যবাহী মিঞা পরিবারের মিঞা সিরাজের খোলা চিঠি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ইলিশা বাসি, আমার সশ্রদ্ধ সালাম ভালোবাসা ও শ্রদ্ধা রইিল আপনাদের প্রতি। দীর্ঘ ৪০/৪৫ বছর ইলিশার মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করেছি। জননেতা তোফায়েল আহমেদ থেকে শুরু করে নেতার আস্থাভাজন লোকজন বলতে পারবেন না কোনদিন তাদের কাছ থেকে টাকা নিয়েরাজনীতি করেছি। নেতার এযাবৎকাল পর্যন্ত যতগুলো জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে একজন কর্মী হিসেবে অংশগ্রহণ করেছি নিজের পকেটের টাকা খরচ করে।
২০০১ সালের নির্বাচন পরবর্তীতে ইলিশা ইউনিয়ন থেকে শুরু করে ভোলা জেলার অনেক লোক ঢাকাতে পালিয়েছিলেন। ২০০১ সালের ১২ তারিখের আমাদের ইলিশা ইউনিয়নের পাকার মাথায় নির্বাচনী সহিংসতায় অনেক মামলা হয়। এইসব লোক গুলো প্রিয় নেতার অনেক কাছের ছিলেন। এইসব লোক গুলোর নাম না বললেই নয়। আমার প্রিয় মৃত রশিদ চকিদার, মৃত সিদু শিকদার, মৃত ত সির ভুট্টো, মৃত রবু সদ্দার (আজকে তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি) আল্লাহপাক এখনও বাঁচিয়েরেখেছেন জয়নাল আবেদীন, মজু পলোয়ান, আবু সাঈদ, আজিজুল তইয়ব তালুকদার সহ অনেককে বর্তমান হাই কোর্টের সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন স্যার কে দিয়েজামিনে মুক্ত করেছি। তখন আমার কি পরিমান টাকা পয়সা খরচ হয়েছে উনারাই ভাল জানেন।আমার সৌভাগ্য হয়েছে চর আনন্দ পাট ৩ বজলুর চক্ষু হাসপাতালে নিয়েচিকিৎসা করার।
২০০৩ সালে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দিতা করি। আমার জানামতে তখন ভোলা জেলায় ২/৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সেই নির্বাচনে আমি জিতেও হেরেছি ইলিশা বাসি তা সবাই ভাল করে জানে। ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব নিয়েছিলেন ভোলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।নির্বাচনের দিন কাউকে খুঁজে পাওয়া যায় নাই। যা হবার তাই হয়েছে তাও ইলিশা বাসি সবাই জানে।
২০২২ সালের ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে নৌকার কান্ডারী আমাদের ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি সরোয়ারদী। আমি আজকে চ্যালেঞ্জ করে বললাম যদি কেউ ২০১১ সালের আগে কেউ তাকে আওয়ামী লীগের কোনো মিটিং মিছিলে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছেন বা প্রমাণ দিতে পারবেন আপনারা আমাকে যে শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নেব ।
প্রিয় এলাকাবাসী অতীতে আপনাদের পাশে ছিলাম এখন ও থাকবো ইনশআল্লাহ্।
মিয়া মোহাম্মদ সিরাজুল ইসলাম
চেয়ারম্যান প্রার্থী
২ নং ইলিশা ইউনিয়ন পরিষদ।
