বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউপি নির্বাচন সুষ্ঠু ও বহিরাগত ঠেকাতে ১৪ দপ্তরে লিখিত আবেদন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হতে ও নির্বাচনে অন্য ইউনিয়ন থেকে বহিরাগত সন্ত্রাসী বাহিনি ঠেকাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদার ও তার স্ত্রী কুলসুম বেগম ১৪ টি দপ্তরে লিখিত আবেদন করেছে। তারা বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেলসহ মোট ১৪ টি দপ্তরে লিখিত আবেদন করেন।


আবেদনে অন্য ইউনিয়ন থেকে পক্ষিয়া ইউনিয়নে বহিরাগত সন্ত্রাস প্রবেশ ঠেকাতে ও ভোটারদেরকে ভয়ভীতি ঠেকাতে এবং নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য বলা হয়েছে। পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সরদার অভিযোগ করে বলেন, পক্ষিয়া ইউনিয়নে বহিরাগত লোক এসে ভোটারদেরকে হুমকি ধামকি দিছে।

বহিরাগত মেসকাত ও স্থানীয় পক্ষিয়া ইউপি ছাত্রলীগ সভাপতি নোমান, রফিক, সাকিল, ইসমাইল, ফারুক মাঝি ও আরিফসহ কয়েকজন লোক ভোটারদেরকে হত্যার হুমকিসহ এলাকা ছাড়তে হুমকি দিচ্ছে। পক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হতে আমি ১৪টি দপ্তরে লিখিত আবেদন করেছি এবং প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।