ভোলায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর ও সমঅধিকার নিশ্চিত কর’ এই শ্লোগানকে সামনে রেখে ২৫ শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন দমন পক্ষ ও মানবাধিকার দিবস উপলক্ষে ভোলা জেলা মহিলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোসনে আরা বেগম চিনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সভাপতি খালেদা খানম, সাধারণ সম্পাদক অধ্যাপিক জিনাত রেহানা, এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলি, লিগ্যাল এইড বিলকিস জাহান মুনমুন, ও অর্থ সম্পাদক লায়লা আরজুমান ভানু, বিবি মরিয়াম হাসিনা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসরাত জাহান (বনি)। এ সময় বক্তারা সবাই নারী নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
