ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মোঃ মনসুর (২৭) নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তিনি একই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব হাওলাদার এর ছোট ছেলে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোঃ মনসুর ভোলা সদর ইউএনও কার্যালয়ে কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই মোঃ হাবীব জানায়, দুপুরে লান্স টাইমে সে বাড়িতে এসে বাসার নষ্ট হয়ে যাওয়া একটি বাল্ব লাগাতে গেলে লিগেজ থাকা বিদ্যুতের তারের সাথে স্পর্শ লাগে। সাথে সাথেই সে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।