বোরহানউদ্দিন পক্ষিয়া ইউপিতে স্বামী ও স্ত্রী’র মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী আলাউদ্দিন সরদার ও তার স্ত্রী কুলসুম বেগমের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল্লাহ। সোমবার নির্বাচন অফিসে যাচাই বাছাই শেষে আলাউদ্দিন সরদার ও তার স্ত্রী কুলসুম বেগমের মনোনয়ন পত্রসহ উপজেলার ৭ ইউনিয়নের সকল চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। এসময় উপজেলার সকল চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সকল চেয়ারম্যান পদ প্রার্থীদেরকে নির্বাচনের আচরন বিধি মেনে চলার পারামর্শ দেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল্লাহ।
