সর্বশেষঃ

ইতিহাস গড়ার পথে

বাপ্তায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক ডেলিগেট ভোটে বিজয়ী বিপ্লব মোল্লাহ

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সদর উপজেলায় ডেলিগেট ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলা হলরুম মিলনায়তনে বাপ্তা ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী ছাড়া অন্য কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় ডেলিগেট ভোটের মাধ্যমে এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের প্রচার সম্পাদক এবং বাপ্তা ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের নির্বাচিত সফল ও স্বার্থক জনপ্রিয় চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ।
তিনি বলেন, আমি স্বার্থক এবং সফল জনগণের জন্য কাজ করেছি তার ফল আমি আজ পেয়েছি তৃণমুল আ’লীগের নেতা ও ডেলিগেট ভোটেরা তাদের সঠিক ভোটের মাধ্যমে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তিনি আরো বলেন, এই বিজয়ী আমার না, এই বিজয় তৃণমুল আ’লীগ কর্মী এই বিজয় বাপ্তা ইউনিয়নের সকল জনগণের।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।