সর্বশেষঃ

ভোলায় আওয়ামী মৎস্যজীবী লীগের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভোলায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব হাসান খানের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল করেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা। সোমবার সকালে ভোলা সরকারী স্কুল মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি।
আনন্দ মিছিলে ভোলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা কমিটির যুগ্ম আহবায়ক আলো রানি, মোঃ আজিজ উল্লাহ, সদস্য মোঃ আমির মাঝি, মোঃ জাকির হোসেন, মোঃ কাজল খান, মোঃ সাজাহান জম্দার, মোঃ ইউনুছ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল খালেক জমাদার, সদস্য সচিব মোঃ সাহেব আলী সরদার, ভোলা সদর পৌরসভার আহ্বয়ক মোঃ মহসিন, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ ছিদ্দিক মাল, সাধারণ সম্পাদক মোঃ মনির ইসলাম, ভোলা আওয়ামী মৎস্যজীবী লীগের ধনিয়া ইউনিয়নের রিপন হাওলাদার, মোঃ নাজু পন্ডিত এবং ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের মোঃ কামাল সিকদার, মোঃ মাইনুদ্দিন ও ভোলা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল শেষ নতুন বাজারে চত্ত্বরে সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করেন হাসান আলী খানঁ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।