সর্বশেষঃ

মানবপাচার মামলা : কুয়েতে পাপুলের ৭ বছরের কারাদন্ড

একটি হাই প্রোফাইল মানবপাচার মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে ৭ বছরের কারাদ- ও ২৭ লাখ কুয়েতি দিনার জরিমানা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে কুয়েতের বহুল আলোচিত অর্থ ও ঘুষের মামলায় তাকে চার বছরের কারাদ- দেওয়া হয়।
পাপুল ছাড়াও আদালত একই মামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জাররাহ, জনশক্তি পরিচালক হাসান আল খিদরকেও ৭ বছরের কারাদ- দিয়েছে। এছাড়া কুয়েতের এসব সরকারি কর্মকর্তাকে নিজ নিজ পদ থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের সাবেক এমপি সালাহ খুরশিদকেও সাত বছরের কারাদ- এবং প্রায় সাড়ে সাত লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। কুয়েতের স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে গালফ নিউজ রোববার (২৮ নভেম্বর) এই সংবাদ দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।