কুকরী-মুকরীতে নৌকা, ওসমানগঞ্জে আনারস বিজয়ী

ভোলার চরফ্যাশন উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে রোববার চর কুকরী মুকরী ইউপিতে নৌকা মার্কার প্রার্থী আবুল হাসেম মহাজন এবং ওসমানগঞ্জ ইউপিতে আনারস মার্কার প্রার্থী আবুল কাশেম মোল্লা বিজয়ী হয়েছেন। অপর পাঁচটি ইউপিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া আওয়ামীলীগ মনোনীত বিনাভোটের চেয়ারম্যান’রা হলেন- নৌকা প্রতীকের আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রিন্স আল ইমরান, আবুবকরপুর ইউনিয়নে মো.সিরাজ জমাদার, রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম, নজরুল নগর ইউনিয়নে মো. রুহুল আমিন, চর মানিকা ইউনিয়নে সফিউল্লাহ হাওলাদার।
