মেহেন্দি মালেক বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবীতে উত্তাল কাচিয়া

ভোলা সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামীলীগের বহিষ্কৃত মেহেন্দি মালেক বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবীতে উত্তাল কাচিয়া। প্রতিদিনই মালেক বাহিনীর প্রধান মালেকসহ সদস্যদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ প্রতিবাদ সভা অব্যাহত রেখেছে ইউনিয়নবাসী।
আজ শনিবার সকালে কাচিয়ার শত শত এলাকাবাসী কাচিয়া কাঠির মাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কাচিয়ার গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে কাঠির মাথা এসে শেষ করেন।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় এলাকাবাসীর দাবী আগামী ২৪ ঘন্টার মধ্যে মেহেন্দি মালেকসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিলে এলাকাবাসী বলেন, কাচিয়া এলাকায় বিভিন্ন নদী ভাঙ্গনকবলিত বাসিন্দাদের জিম্মি করে চাঁদাবাজি করতো মেহেদি মালেকগ্রুপ এই ঘটনায় গত ১৭ নভেম্বর সকালে একটি বালুর ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করার সময় এলাকাবাসী প্রতিবাদ করলে মেহেন্দি মালেক গ্রুপ এলাকার মানুষদের উপর হামলা করেন।
এই ঘটনায় ভোলা থানায় মেহেদি মালেকগ্রুপের বিরুদ্ধে দুইটি মামলা হলেও এখনো আসামী গ্রেফতার হয়নি বরং মেহেদি মালেক বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার করে আসছে এবং এলাকার যারা তারা অপকর্মের প্রতিবাদ করছে তাদের নানা ভাবে হুমকিদামকি দিচ্ছে মেহেন্দি মালেকগ্রুপ।
বিক্ষোভ মিছিলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মাষ্টার, মনির মেম্বার, সিরাজ মাল, বেলায়েত হোসেন, শ্রমিক লীগের সভাপতি খোকন পাটোয়ারি, জাফর মেম্বার, মনির পাঠান, শাহাবুউদ্দিন ছৈয়াল, আলমগীর মোরাদার, আবদুর রব মেম্বার,হোসেন তালুকদার, আবদুল হাই পাটোয়ারিসহ কাচিয়ার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এই বিষয়ে মেহেন্দি মালেক এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভোলা থানার উপ-পরিদর্শক রণজিৎ বলেন,আমি নির্বাচনী ডিউটিতে আছি তবে আসামীদের দ্রুতই গ্রেফতার করা হবে।
