সর্বশেষঃ

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কুলসুম-কে হত্যার হুমকি ॥ লিখিত অভিযোগ দায়ের

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কুলসুম বেগম-কে প্রতিপক্ষ গ্রুপ হত্যার হুমকি দিয়েছেন। এ জন্য তিনি বোরহানউদ্দিন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। শনিবার নির্বাচন অফিসে গিয়ে লিখি অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে তিনি বলেন, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ-প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেই। আমি গত ২৫/১১/২১ইং তারিখ রোজ বৃহস্পতিবার বোরহানগঞ্জ বাজারে বাজার করতে যাই। আনুমানিক বিকেল ২.৪৫ মিনিটের সময় বাজার সংলগ্ন এরিয়ায় ১০-১৫টি মটর সাইকেল এর বহর আমার পাশে এসে দাঁড়ায়। মটর সাইকেল বহরে অবস্থানরত (মেসকাত গং, পিতা-রেজো হাওলাদার, পৌর-০৩নং ওয়ার্ড) সহ প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র (হকস্টিক, রামদা, চাপাতি, বটি) ইত্যাদি ওপেন প্রদর্শন করে। তারপর সন্ত্রাসীরা আমাকে বলে নির্বাচনের মাঠে যেন আপনাকে আর না দেখি, যদি দেখি তাহলে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
গত ১১/১১/২০২১ইং তারিখে উক্ত ইউনিয়নের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে নাগর হাওলাদারের পালিত বাহিনী প্রতিনিয়তই আমাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। যা আমার কাছে ডকুমেন্টস রয়েছে। ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে নির্বাচন কমিশনার-উপজেলা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, পরিচালক-র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন-৮, বরিশাল বিভাগ, জেলা প্রশাসক-ভোলা, নির্বাহী অফিসার বোরহানউদ্দিন, পুলিশ সুপার-ভোলাসহ বিভিন্ন দপ্তরে অবগত করা হয়েছে। বিধায় উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত এবং এমন নির্বাচন বহির্ভুত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আপনার কাছে জোর সুপারিশ করছি।
তিনি অভিযোগে আরো বলেন, উক্ত ইউনিয়নে ভোটারদের ভোটের অধিকার নিশ্চিত করা, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের লক্ষে সন্ত্রাসী বাহিনী যাহাতে পক্ষিয়া ইউনিয়নে ভোটারদেরকে এবং আমাকে আতংকিত করতে না পারে তাহার সু-ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল্লাহ জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।