ভোলায় মাসব্যাপী কুইজ প্রতিযোগিতা : চতুর্থ শ্রেণীর ফাইনাল পর্ব অনুষ্ঠিত

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে চতুর্থ শ্রেণীর বাছাই পর্বের শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মাসব্যাপী অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার ফাইনাল পর্বের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ঝিঙেফুল ও চামেলি গ্রুপের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা অংশ নিয়েছেন বাছাই পর্বের প্রায় ৩০ জন শিক্ষার্থী। সমাপনী পর্বে প্রত্যেক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে মেধা তালিকা যাচাইয়ের জন্য প্রস্তুতি করা হয়। চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে ১-৫০ পৃষ্ঠার আলোকে প্রশ্ন কুইজ সম্পূর্ণ করা হয়। আগামী ১৬ই ডিসেম্বর ২০২১ বিকেল ৩টায় শিক্ষার্থীদের ফলাফল প্রদান করা হবে।
