ভোলায় ৫০ অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

ভোলায় ৫০ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবার আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, দৌলতখান উপজেলার অফিসার মোঃ হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি সমাজ সেবা বিভাগের এ ধরনের মহতি উদ্যোগকে ধন্যবাদ জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।