হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে ওলামায়ে কেরামগণ এগিয়ে আসতে হবে : নায়েবে আমীর

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাতপাখা প্রার্থী মাওলানা তরিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চরমাসাইয়া একটি জামে মসজিদে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য ভিডিও কনফারেন্সে নায়েবে আমির ফয়জুল করীম বলেন, ওলামায়ে কেরাম এগিয়ে আসলে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার সময়ের ব্যাপার এবং হাতপাখার প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবী এজন্য ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে তাই সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি ভোলা জেলা উত্তর মুফতি আব্দুল মমিন মাওলানা আকতার হোসেন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।