সর্বশেষঃ

খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে

ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের স্মারকলিপি প্রদান

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের ফ্রন্ট ডেস্কে এই স্বারকলিপি জমা দেন ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মো সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক ড. অ্যাড. আমিনুল ইসলাম বাসেত, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সালাউদ্দিন প্রিন্স, অর্থ বিষয়ক সম্পাদক অ্যাড. হাসান শরীফ।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন, অ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, অ্যাড. কাওসার আহমেদ, অ্যাড. মো. ইউসুফ, অ্যাড. মুরাদ, অ্যাড. মাহবুবর রহমান, অ্যাড. জিয়াউর রহমান, অ্যাড. আহসান উল্যাহ সুমন, অ্যাড. রফিকুল ইসলামসহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।