ভোলায় কুইজ প্রতিযোগিতার “চামিলী গ্রুপের” ফলাফল প্রকাশ

ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মাসব্যাপী প্রথম ধাপে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে গত ২৩ নভেম্বর প্রভাতি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৩০ জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন শিশু সংগঠক জাবেদ মাহমুদ ফিরোজ। তার সরাসরি তত্ত্বাবধায়নে প্রতিযোগিতাটির প্রথম পর্ব অত্যন্ত আনন্দ মুখর ভাবে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে যারা উত্তীর্ণ হয়েছে তারা হচ্ছে- ভোলা কালেক্টরেট স্কুলের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী-শামসুর রহমান, মোঃ তিহান, আফনান হাসান, রক্তিম দে (বিশেষ বিবেচনায়), ফাহমিদা শেখ সাফিয়া, সুস্মিতা রানী, সাদিয়া রহমান, প্রাপ্তি দাষ, ঐশী, নুসরাত জাহান, মোঃ ইরফান, ওমর ফারুক।
উত্তীর্ণ শিক্ষার্থীদের ২য় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ৪র্থ শ্রেনীর বাংলা বইয়ের ১ থেকে ৫০ পৃষ্ঠা অধ্যায়ন করে আগামী ২৫ নভেম্বর হার্ডবোর্ড ও কলমসহ বিকাল ৩.০০ টায় ভোলা সরকারি স্কুল মাঠ শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, যে মাস ব্যাপী কুইজ প্রতিযোগিতার আহ্ববায়ক দীপাঞ্চল সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত দীপাঞ্চল শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেন জানিয়েছেন শিক্ষার্থীদের পড়াশোনায় গত দুই বছরের অপূর্নতা পূরণে ও মনোযোগ সৃষ্টিতে এই প্রতিযোগিতা ফলপ্রসূ ভূমিকা রাখবে।
