বোরহানউদ্দিন কাচিয়া‌ ৮নং ওয়ার্ডে মেম্বার পদে দোয়া কামনা করছেন মোঃ শাহিদ হাওলাদার

আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মােঃশাহিদ হাওলাদার।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি ও তার পরিবার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবারের নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।

সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষদের। করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনিও তার পরিবারের সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয়রা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাদের পরিবারকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক মোঃ শাহিদ হাওলাদার কে মেম্বার হিসেবে দেখতে চাই।

ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ শাহিদ হাওলাদার বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে কাচিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।

তিনি আরো বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই।
এ ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।

আসন্ন কাচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ শাহিদ হাওলাদার ৮নং ওয়ার্ড এর প্রার্থী হতে চাই।এজন্য আপনাদের সবার দোয়া ভালোবাসা সমর্থন একান্ত কামনা করি। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।