চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার
আনাস বিন মালেক ইসলামিক কমপ্লেক্স-এ দোয়া মাহফিল

আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্স এর উদ্যোগে অত্র প্রতিষ্ঠারে জমিদাতা বড় বন্ধু মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাহজাহান ও ছোট বন্ধু মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান এবং এ যাবত কালীন জাতীয় বন্ধুজন পরিষদের সকল মরহুম কর্মকর্তা ও সদস্যদের রুহের মাগফেরাতের জন্য শুক্রবার (১৯ নভেম্বর) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ¦ মিয়া মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুজন পরিষদের ছোট বন্ধু ঢাকাস্থ বিশিষ্ট কাঠ ব্যাবসায়ী ও মানব সেবায় নিয়োজিত নিবেদিত প্রাণ মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান এর দ্বিতীয় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সাবেক সিভিল সার্জন আলহাজ্ব ডা. আব্দুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ষাট উর্দ্বের সম্মানিত ইমাম সাহেব ও মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান তাহার মরহুম পিতার স্মরণে সর্ব সময়ে অত্র প্রতিষ্ঠানের অবকাঠামোগত সাহায্যের আশ্বাস ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে ফারুকুর রহমান মিয়া মুহাম্মাদ ইউনুস সাহেবের ভূয়সি প্রশংসা করে বলেন, ভোলার মসজিদগুলোতে গেলে ইউনুস সাহেবের কথা মনে পড়ে। যার অক্লান্ত পরিশ্রমে সুন্দর সুন্দর মসজিদ গড়ে উঠেছে।
আলহাজ্জ মিয়া মোহাম্মদ ইউনুস সভাপতির বক্তব্যে বলেন, আমি তখনই সব চেেেয় বেশি নিজেকে গর্বিত মনে করলাম যে দিন ভোলাকে কুঁড়ে ঘর মুক্ত ভোলা করতে পারলাম। তিনি প্রষ্ঠিানের লেখা পড়ার মান ও বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, অত্র প্রতিষ্ঠনে শতাধিক এতিম লালন পালন, হিফজখানা ও সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রতি বছর ৯০ জন দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সভার শেষ পর্যায়ে মিয়া মোহাম্মদ ইউনুস উপস্থিত সদস্যদের নিকট জাতীয় বন্দুজন পরিষদের ভোলা শহরের কালিনাথ রায় বাজারে অবস্থিত ১৬ শতাংশ সম্পত্তি বন্ধুজন কার্যালয়কে ত’লিমুল কোরআনের বয়স্ক শিক্ষার মোয়াল্লেম ট্রেনিং এর কাজে ব্যবহার করার প্রস্তাব করেন যাহা সভায় সর্ব সম্মতিক্রমে গ্রহণ করা হয় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সর্বক্ষমতা মিয়া মোহাম্মদ ইউনুস কে প্রদান করা হয় এবং বন্দুজন পরিষদের সংশ্লিষ্ট সকল কর্ম কর্তাদের কে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়।
অনুষ্ঠানে দোায়া মোনাজাত পরিচালনা করেন ভোলা খলিফা পট্টি ফেরদাউস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মুজির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক ব্যস্থাপনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্জ মাওঃ আব্দুল কুদ্দুস।
