ভোলায় বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

ভোলায় বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় ভোলা ডায়াবেটিক হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইউনুস এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন আলহাজ্ব ডা: আব্দুল মালেক, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আজকের ভোলা’র সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা: মো: ছালেহ উদ্দিন, মেডিকেল অফিসার ডা: জিনাতুন নেছা, সদস্য বাদল মিয়া ও বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক হেডমাস্টার মুহাম্মদ আবু তাহের। উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভিন আক্তার, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হোসেন মিলু।
আলোচকগণ ডায়াবেটিক বিষয়ে ব্যাপক সচেতনমূলক কর্মসূচির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, এই ঘাতক রোগ থেকে মুক্তি পেতে হলে প্রতিটি নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডায়াবেটিক প্রতিরোধ করা সম্ভব এমনকি ডায়াবেটিক হলেও তা নিয়ন্ত্রণের মধ্যে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আলোচনা সভার পূর্বে শহরে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিক হাসপাতলে গিয়ে শেষ হয়। আলোচনায় শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।