ভোলার মাঠিতে কৃষিক্ষেত্রে কৃষি বিপ্লব ঘঠিয়েছেন বিপ্লব : আলোচনা সভায় বক্তারা
ভোলায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

ভোলায় শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর ভোলা জেলায় নতুন জাতের ধান পরীক্ষামূলক চাষ করা হয়েছে। পরীক্ষামূলক ধান চাষে ফলন হয়েছে প্রতি হেক্টর জমিতে ৭.১৫ মেট্রিকটন। রবিবার (৭ অক্টোবর) বেলা ১১টার সময় ভোলা সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চরমনসা সবুজ বাংলা কৃষি খামারে নতুন জাতের আমন ধান ব্রি হাইব্রিড- ৬ কর্তন উপলক্ষে মাঠ দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট এর মহা পরিচালক ড. শাহজান কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তরের (সরেজমিন উইং) এর পরিচালক এ কে এম মনিরুল আলম, ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তাওফিকুল আলম, ভোলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সবুজ বাংলা কৃষি খামারের সত্বাধিকারী বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ, ভোলা পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ইফরানুর রহমান মিথুন মোল্লাহ সহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিবৃন্দদ্বয় তাদের বক্তব্য বলেন, ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ তিনি রাজনীতির পাশাপাশি কৃষিক্ষেত্রে ও ভোলার মাটিতে কৃষি বিপ্লব ঘটিয়ে ভোলাসহ বাংলাদেশের জনগণের কাছে দৃষ্টি কেড়েছেন।
সবুজ বাংলা কৃষি খামারের সত্বাধিকারী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ কৃষকদের উদ্দেশ্য বলেন, কৃষকেরা দেশের প্রান কৃষক বাচলে দেশ বাচবে আর দেশ ভালো থাকলে কৃষকরা ভালো থাকবে। তিনি বলেন, রাজনীতি ও চাকরির পাশাপাশি আমরা আমাদের বাড়ির ছাদ, বা বাড়ির উঠানে অথবা সুপারির বাগানে আদা এবং অবহেলিত ছোট ছোট জায়গায় পেয়াজ চাষ করে নিজেদের চাহিদাসহ সমাজের মানুষের চাহিদা পুরন করা যায়। তাই আপনাদের কৃষিতে কোন রকমের সহযোগিতা লাগলে আমার কাছে আসবেন আমার দরজা আপনাদের জন্য সর্বদা উন্মুক্ত।
