লালমোহন পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

ভোলার লালমোহনে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) ভোলা জেলা শ্রমিক দল অফিসে এ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম এর হাতকে শক্তি শালি করার ও আন্দোলন বেগবান করার জন্য লালমোহন পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক এইচ এম সোহাগ, জেলা শ্রমিক দলের নেতা আব্দুল্লাহ, লালমোহন থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ তানভীর হোসেন তালুকদার বলেন, আপনাদের মনোবল আন্দোলন বেগবান হবে ইনশাআল্লাহ এবং শ্রমিক দলের আন্দোলন এর ম্যাধমে এর সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক ৩১ সদস্য আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটির আহবায়ক মোঃ মাহমুদু হাসান, যুগ্ম আহবায়ক মোঃ হাসান, মোঃ মামুন, আঃ জলিল, আরশাদ, মোঃ আব্বাস সরদার, মোঃ মানিক, মোঃ খলিল, সদস্য সচিব আঃ সহিদ নতুন কমিটির সবাইকে আন্দোলন বেগবান করার আহবান ও সবাইকে অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি করা হয়।
