বোরহানউদ্দিন টবগী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির থানা উপজেলার আহ্বায়ক মোঃ লিটন শিকদার ও সদস্য সচিব আতিকুল ইসলাম রুবেলের স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন। পরে বোরহানউদ্দিন উপজেলা গনমাধ্যম কর্মীদেরকে এই তথ্য জানানো হয়।
কমিটিতে মোঃ লোকমান হোসেন (রাজু) সওদাগর কে আহ্বায়ক, লোকমান হোসেন বয়াতীকে সদস্য সচীব ও মোঃ ফয়সাল ফরাজীকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে বলে জানান। যুগ্ম আহ্বায়ক পদে আছেন মোঃ হুমায়ুন কবির মোঃ বাচ্চু, ফারুক মিয়া, লোকমান হাজারী, ছালেম মাল, ছালাউদ্দিন হাওলাদার, হারুন ফরাজী, শাকিল হাওলাদার, নুওে আলম, সাহাবুউদ্দিন বয়াতী।
নব কমিটির আহ্বায়ক বলেন, আশা করি টবগী ইউনিয়নের নবঘোষিত কমিটি চলমান আন্দোলনকে আরো বেগবান করবে। প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচী সঠিকভাবে পালনসহ দলীয় কর্মসূচী পালনে সচেষ্ঠ থাকব। এজন্য তিনি সবার সহযোগীতা ও দোয়া চান।
