হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে বাসু মাস্টারের জানাযা সম্পন্ন

ভোলার পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যায় মাঠে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে ভোলা সদর উপজেলা আ’লীগের নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন শামিম এর শ্বশুর ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব তালুকদারের বাবা মোস্তফা কামাল পাশা (বাসু) মাস্টারের জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হৃদ ক্রিড়া যন্ত্র বন্ধ হয়ে তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——রাজিউন)।
মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, মইনুল হোসেন বিপ্লবসহ দুর দুরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লীগণ।
মরহুমের আতœীয়-স্বজন সহ জানাযায় অংশগ্রহণকারি হাজারো মুসল্লীগণ অশ্রু সিগ্ধ চোখে শেষ বিদায় জানান বাসু মাস্টার কে। জানাযা পরিচালানা করেন পরানগঞ্জ বাজার মসজিদের পেশ ইমাম। জানাযায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলেরর কাছে দোয়ার আবেদন করেন মরহুমের মেজ ছেলে তালুকদার বিপ্লব ও মরহুমের জামাতা আনোয়ার হোসেন শামিম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।