সর্বশেষঃ

ভোলায় পবিত্র সিরাতুন্নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় পবিত্র সিরাতুন্নবী (সঃ) এর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তাক্বওয়া ফাউন্ডেশনের আয়োজনে রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শহরের হোটেল তৃষ্ণায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাক্বওয়া ফাউন্ডেশনের সভাপতি ও ব্যাাংকের হাট কো-অপারেটিভ কলেজের অধ্যক্ষ হারুন-অর রশীদের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শামছুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভোলার বিভিন্ন কলেজের প্রভাষক ও স্কুলের প্রধান শিক্ষকগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।