চরফ্যাশনে ঝুঁকিপূর্ণ ৯ কেন্দ্রে বিশেষ বাহিনী মোতায়েন : পুলিশ সুপার
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ভোলায় যুবদলের প্রতিবাদ সভা

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সকল কেন্দ্রীয় যুবদলের নেতা-কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ভোলায় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ভোলা জেলা যুবদল। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জেলা যুবদল কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলান উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফিরদাউস, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, থানা যুবদলের মাছুম, নাজিম উদ্দীন নিক্সনসহ জেলা, থানা, পৌর যুবদলের বিভিন্ন নেতাকর্মী।
