ভোলার ধনিয়ায় দুই বিএনপির নেতার মাগফিরাত কামনায় দোয়া

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের দুই বিএনপি নেতা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলি ও স্বেচ্ছাস্বেবক দলের নেতা আবুল বশার এর রুহের মাগফেরাত কামনা ধনিয়া ইউনিয়ন বিএনপি অফিসে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আছর নামজ শেষে এ দোয়া মাহফিল হয়।
ধনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিত্বে দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব আলহাজ্ব হেলান উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসান তসলিম, জেলা শ্রমিক দলের নেতা আবদুলাহ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সম্পাদক ইব্রাহিম সাগর ভুইয়,া ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার, ধনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন তুলাতুলি বাজার জামে মসজিদ এর ইমাম দোয়া মাহফিলের আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি, থানা বিএনপি, জেলা যুবদল, ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র, দল সহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।