জেলা পরিষদের উদ্যোগে ভোলায় ঈদে মিলাদুন্নবী উদযাপন

ভোলায় বিশেষ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভোলা জেলা পরিষদের উদ্যোগে হযরত মুহাম্মদ (সঃ) এর জন্ম-মৃত্যু ও কর্মময় জীবন সম্পর্কে বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টায় জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ক্বেরাত ও নাতে রাসূল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
এসময় তিনি বলেন নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী ও কর্মময় জীবন হউক আমাদের চলার পথের আদর্শ, তার জীবন আদর্শ আমাদের মাঝে বিদ্যমান থাকলে জীবন চলার পথ হবে শান্তিময়।ইসলাম সর্বশ্রেষ্ঠ ও শান্তির ধর্ম এটা মুখের কথায় চলবে না কাজের মাধ্যমে তা প্রমান করতে হবে। আবেগ দিয়ে কাজ না করে মগজ দিয়ে কাজ করতে হবে।

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীর সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আরিফুর রহমান শেখ, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি মুহাদ্দেস মাওঃ মোহাম্মদ ইয়াছিন নবীপুরী, ভোলা জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সাধারন সম্পাদক মাওলানা তাজ উদ্দিন ফারুকী, ভোলা জেলা ঈমাম সমিতির সভাপতি মীর মোহাম্মাদ বেলায়েত হোসেন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রধান মুফতি মোঃ আহাম্মদ উল্লাহ, ভোলা খলিফা পট্টি জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওঃ মুজিরউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, মসজিদে নববীর ইমাম মাওঃ মোঃ ইয়াকুব আলী জিহাদী, বাংলাবাজার ফাতেমা খানম কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবুল কাশেম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ মোঃ ফয়েজুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম-মৃত্যু, বাল্য জীবন, কর্মময় জীবন আখলাক, মাতৃশ্রোদ্ধা, ধর্মীয় সম্প্রীতি, মানবতা, মুজিযা, রাজনৈতিক জীবন ও বিচার ব্যবস্থা নিয়ে সবিস্তর আলোচনা করেন।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, এনডিসি ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম, ভোলা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, ভোলা জেলা তথ্য অফিসার নুরুল আমিনসহ ভোলা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম ওলামাগণ।
সভাশেষে ক্বেরাত ও নাতে রাসূল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভোলা জেলা ইত্তেহাদুল মাদ্রাসার সচিব হযরত মাওঃ বশিরুল্লাহ।
