লালমোহনে সকল প্রস্তুতি সম্পন্ন কাল থেকে শুরু হচ্ছে ২২টি মন্ডপে দুর্গাপূজা

কালের আমোঘে আবার এসেছে পুন্য শারদীয় দুর্গোৎব। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গোৎসব। যা বাংলাদেশে দুর্গাপূজা বা শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত। এই পূজাকে সনাতম ধর্মাবলম্বীরা সার্বজনীন পূজা হিসাবে পালন করে থাকে। প্রতিবছরের ন্যায় ভোলার লালমোহন উপজেলার ২২টি মন্দিরে কাল থেকে শুরু হচ্ছে এই পূজা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এরই মধ্যে শিল্পীদের হাতের পরশে পূর্ণরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন প্রতিমা। কাল ১১ অক্টোবর ষষ্ঠী বিহীত পূজা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে সারদীয় দুর্গোৎসব। এবার দুর্গাদেবী ঘোটকে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। লালমোহন উপজেলায় আসন্ন দুর্গাপূজা নিরবিঘ্নে উৎযাপন করার জন্য ৩ স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ। প্রতিটি মন্ডপে নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন সর্বোচ্ছ সতর্ক অবস্থানে থাকবে।
শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। দোকানে নতুন পোশাক থেকে শুরু করে নারীদের চলছে সাধ্যমত স্বর্নঅলংকার ও প্রয়েজনীয় মালামাল ক্রয় করা। লালমোহন বাজারের শাড়ীর দোকানগুলোতে দেখা গেছে উপছে পড়া ভীড়। যেন উৎসবের আমেজ চলছে।
লালমোহন উপজেলার পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু বলেন, এ বছর লালমোহন উপজেলার ২২ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ভক্ত অনুরাগীরা দাবী করছেন মা দুর্গার আগমনে পৃথিবী থেকে সকল অশুভশক্তির বিনাশ হবে। গড়বে করোনামুক্ত নতুন সমাজ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।